ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৮৮ বার পঠিত

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের বর্ষপূর্তিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মুু্ক্ত মঞ্চে গণসমাবেশে মিলিত হয়। র্যালিতে হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে জনস্রোতে পরিণত পৌর শহর নাগেশ্বরী। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শহীদদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা, একাধিকবার নির্বাচিত বিএনপির সভাপতি, ও বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক, কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাাপক গোলাম রসুল রাজা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কুড়িগ্রাম-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ইউনুছ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব আজিজুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাএডভোকেট বজলুর রশীদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা এস এম ফারুক এবং স্থানীয় নেতৃবৃন্দ
অনুষ্ঠানে শহীদ গোলাম রাব্বানীর পিতা এবং শহীদ রাশেদুল ইসলামের ভাইয়ের হাতে উপহারসামগ্রী তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ
গণসমাবেশে বক্তারা বলেন- এই দিনে দেশের মানুষ ফ্যাসিবাদ, দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শহীদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই আন্দোলন আজ জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। বক্তারা আরও বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেঁর বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে।


















