ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে চার দিনব্যাপী স্কাউট দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্কাউট সদস্যদের চার দিনব্যাপী দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় সমাপনীতে বিদ্যালয় প্রাঙ্গণ নতুন স্কাউট সদস্যদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে।

স্কাউটিং শুধু একটি সংগঠনের কার্যক্রম নয়; বরং শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, নেতৃত্ব, মানবসেবা ও দেশপ্রেমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই লক্ষ্যেই নতুন স্কাউট সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছে এ দীক্ষা ও তাবু জলসা অনুষ্ঠানের।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এসএম মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, স্কাউটস এর নড়াইল জেলার সাধারণ সম্পাদক এসএম হায়াতুজ্জামান, মাওলানা মোঃ আলমগীর হোসাইন, সাইফুল্লাহ মামুন, মুসা সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক বলেন, স্কাউটরা সবসময় সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে কাজ করে।স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, মানবিকতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি গড়ে ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জীবনে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানবসেবার শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে চার দিনব্যাপী স্কাউট দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৯:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬