ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আব্দুল হান্নান, বগুড়া:   ‎ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বগুড়ার জেলার গাবতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎১১ জুলাই (শনিবার) বিকেল ৩টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে গাবতলী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোরশেদ মিলটন। প্রধান অতিথির বক্তব্যের আগে তিনি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আলেম সমাজের অবদান অনস্বীকার্য। আগামী দিনে দলের হাতকে শক্তিশালী করতে ওলামা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
​সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে ওলামা দলের সাংগঠনিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি একরামুল হক। বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ। ​সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওগাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, শাজাহানপুর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। বক্তারা ওলামা দলের এই নতুন যাত্রাকে স্বাগত জানান এবং উপজেলার প্রতিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার তাগিদ দেন।
‎​সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন গাবতলী পৌর ওলামা দলের আহ্বায়ক আলমগীর হোসেন এবং সদস্য সচিব মুফতি মাওলানা ইব্রাহীম বিন আবু সুফিয়ান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে

28 July 2026

উলিপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও অফিস সহায়কদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সর্বশেষ পরিমার্জন : ১১:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬