ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কক্সবাজারে আড়াইশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি খাস জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় আড়াইশত অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, বালুখালী মরা গাছতলা এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিল। এতে একদিকে বনাঞ্চল ধ্বংসের ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছিল।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, সংরক্ষিত বন দখল ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তারা।উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।


















