ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে সেন্টমার্টিন বাসে তল্লাশী : ইয়াবা উদ্ধার,বাস সহকারী আটক

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।শুক্রবার (১০ জুলাই)সন্ধ্যায়  কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করেন পুলিশ।
অভিযান চলাকালে বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কক্সবাজারে সেন্টমার্টিন বাসে তল্লাশী : ইয়াবা উদ্ধার,বাস সহকারী আটক

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬