ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নাগরিকভাবনা ডেস্ক:    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান জানিয়েছেন, দেশের সিটি করপোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরানো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পদে থাকার সময় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না। কিন্তু তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেয়া যাবে।

এদিকে, ২০১৮ ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান উপদেষ্টা।

জুলাই অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে স্নাইপার দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এমএম বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশই।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬