ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কচুয়ায় কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৮২ বার পঠিত
কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি :কচুয়ায় কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক ভাবে শিক্ষার মান উন্নয়নে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছে কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি। পরীক্ষা এবং বৃত্তি সংক্রান্ত বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ সহ বেশ কয়েকজন। শতভাগ শিক্ষার্থীরা এই বৃত্তিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবছর কচুয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৭১ জন শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১১ জানুয়ারি শনিবার ২ টি বিষয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে প্রথম শিফটের পরীক্ষা। দ্বিতীয় শিফটে ৩ বিষয়ের উপর পরীক্ষা শুরু হয় দুপুর ১ টায় শেষ হয় বিকাল ৩ টায়। মোট পাঁচটি বিষয়ের উপর এক দিনে এ পরীক্ষা শেষ হয়।এ বিষয়ে আদর্শ শিশু একাডেমির পরিচালক ও পরীক্ষা পরিচালনা কমিটির সচিব এস এম মাহবুবুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এখান থেকে শ্রেণি ভিত্তিক মোট ৪৮ জনকে মেধা তালিকা অনুযায়ী মেধা বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে এ গ্রেডে( ট্যালেন্টফুলে) বৃত্তির জন্য নির্বাচিত হবে ২৪ জন, বাকি ২৪ জনকে বি গ্রেডে(সাধারণ) কোঠায় বৃত্তি প্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হবে। বৃত্তি হিসেবে বছরে এককালীন অর্থ সহায়তা, সার্টিফিকেট এবং মেধাভিত্তিক সম্মাননা প্রদান করা হবে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্কাউট এর ৮ সদস্য বিশিষ্ট একটি টিম সাথে কচুয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন। এদিন পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির, নব দিগন্ত আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রুহুল আমিন শেখ, শেরে বাংলা ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আফজাল হোসাইন শেখ।  এছাড়াও প্রতিভা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস এম জুয়েল সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কচুয়ায় কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫