ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কচুয়ায় তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৪০ বার পঠিত

সূর্য্য চক্রবর্তী,কচুয়া (বাগেরহাট) প্রতি নিধি : কচুয়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার,কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,(অবসরপ্রাপ্ত) শিক্ষক সমীর বরণ পাইক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিডি ক্লিনের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। কর্মশালায় বৃক্ষ রোপণ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা, পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, শব্দ দূষণ রোধ, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, গ্রীন স্কুল ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন ও জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন করেন তরুণরা।এ বিষয়ে পরামর্শ প্রদান করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
আরও পড়ুন:


















