নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
আগামী ১৬আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদীতে সফরকে ঘিরে উচ্ছ্বসিত কটিয়াদী উপজেলাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।এরই মধ্যে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বিকালে পৌর ছাত্রদল সভাপতি প্রার্থী আল-আমিন গনির নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর ছাত্রদল নেতা রানা মিয়া,রাব্বী মিয়া রাব্বি, মাহমুদুর রহমান মাসুম, আরিফ আহমেদ, বিজয় মিয়া, কামাল মিয়া,আলিফ আহমেদসহ নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসার খবরে সমস্ত নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















