ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আজিজের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু।

এ ছাড়া বক্তব্য দেন কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আন্দোলন-সংগ্রামে যেভাবে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে ও রাজপথে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর ও অনুষ্ঠানে একইভাবে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর কটিয়াদীর অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সফল করতে হবে।

সভা শেষে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল আসমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ পরিদর্শন করেন এবং অনুষ্ঠান সফল করতে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন। সফরকালে কটিয়াদী সরকারি হ্যাচারি ও আসমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠে পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬