ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কটিয়াদীর নবাগত ওসির মানবাধিকায় মুগ্ধ জনতা, অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি

নাঈম ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯শে এপ্রিল) বেলা ১টার দিকে থানা কম্পাউন্ডে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ার্দার,মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এসময় সভায় বক্তারা নবাগত ওসি মোঃ রফিকুল ইসলামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যোগদানের পর থেকেই তিনি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে কঠোর ও অগ্রণী ভূমিকা পালন করছেন। কটিয়াদীর সাধারণ মানুষ ইতিপূর্বে এমন জনবান্ধব পুলিশ কর্মকর্তা দেখেননি বলে অনেকে মন্তব্য করেন।
সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার এক অনন্য নজির স্থাপন করেন ওসি রফিকুল ইসলাম। এদিকে, নবাগত ওসির এই জনপ্রিয়তা ও জনবান্ধব ইমেজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন ‘ফেক আইডি’ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য এবং ‘ডিবি হারুনের ভাতের হোটেল’-এর মতো বিতর্কিত প্রসঙ্গের সাথে তুলনা করে সম্মানহানির চেষ্টা চালানো হচ্ছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ ব্যক্তিবর্গরা জানান, একজন নিষ্ঠাবান অফিসারের সুনাম নষ্ট করতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৯ তারিখে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে, সে অনুষ্ঠানে সকল অতিথিদের সামান্য আপ্যায়ন(নিমকি-মিষ্টি) করা হয়েছে। সেটা নিয়ে কিছু কুচক্রিমহল ফেইক আইডি দিয়ে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে এবং সনাক্তকরণের জন্য সাইবার ক্রাইম ইউনিটের সহয়তায় তদন্ত চলছে।
আরও পড়ুন:






















