ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কটিয়াদী ফেকামারা মাদ্রাসাকে কামিল শ্রেনীতে পাঠদানের অনুমতি

নাঈম ইসলাম কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১১৬ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেকামারা ফাজিল (ডিগ্রি) মাদরাসা এবার কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে হাদিস বিভাগে কামিল স্তর খোলার এই অনুমোদন দিয়েছে।
গতকাল বুধবার (২৩ জুলাই) মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পরিদর্শন দপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে গঠিত পরিদর্শন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও মাদ্রাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুলাই ২০২৫ থেকে ২২ জুলাই ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য প্রতিষ্ঠানটিকে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদী কোর্সের হাদিস বিভাগে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে।
তবে এই অনুমোদনের সাথে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে:
* ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে কামিল (স্নাতকোত্তর) ০২ বছর মেয়াদি কোর্সে হাদিস বিভাগের কার্যক্রম চালু হবে।
* কামিল স্তরে পাঠদানের জন্য প্রাতিষ্ঠানিক বেতনে যোগ্যতা সম্পন্ন ০২ (দুই) জন মুহাদ্দিস নিয়োগ দিতে হবে।
* হাদিস শাস্ত্রের মূল কিতাব ও রেফারেন্স গ্রন্থ দ্বারা মাদরাসার গ্রন্থাগারকে আরো সমৃদ্ধ করতে হবে।
* সকল ধরনের আয়-ব্যয় ক্যাশ কলামনার বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করত: ভাউচারগুলো অভ্যন্তরীণ অডিট কমিটির মাধ্যমে নিরীক্ষার পর গভর্নিং বডির সভায় অনুমোদন নিতে হবে।
*শিক্ষক ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
* প্রাথমিক পাঠদান অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে ০৮ (আট) মাস পূর্বে অধিভুক্তির জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুন:


















