ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নিত্যানন্দ মহালদার, বটিয়াঘাটা (খুলনা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪ বার পঠিত

গতকাল রবিবার বেলা বারোটার সময় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন,  মোঃ সোবহান মোল্লা, আবু বক্কার মোল্লা, রবিউল শেখ, রেজাউল  করিম, নূরনবী, বক্তব্যে বলেন। আমরা ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ভাদাইলবুনিয়া গ্রামের, আশ্রয় কেন্দ্রের বাসিন্দা আমরা ২০০১ সাল থেকে ১৩০  টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। সরকারের পক্ষ থেকে দেওয়া এই আশ্রয় প্রকল্পের ঘর আমাদেরকে বুঝিয়ে দেওয়ার পর আমরা সেখানে বসবাস করছি। আমাদেরকে কবরস্থানের জন্য একটি জায়গা নির্ধারণ করে  দেওয়া হয়। আমাদের ভিতরে কেউ মারা গেলে তাকে সেখানে দাফনের ব্যবস্থা করা হয়। আমাদের আইল সীমানা ভিতরে ঢুকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আছিবুর রহমান আশিক  জোরপূর্বক কবরস্থানের জায়গাটি দখল করে বসে আছে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি হামলা মামলার হুমকি প্রদান করে। আমরা এজন্য আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলাম। আমরা যাতে কবরস্থানের জায়গাটি ফিরে পেতে পারি তার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বটিয়াঘাটা সেনাবাহিনী ক্যাম্পে আমরা দুইটি অভিযোগ দায়ের করি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫