কবি আবদুল হাই মাশরেকীর জন্মবার্ষিকী পালন

- সর্বশেষ পরিমার্জন: ১২:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৪৩ বার পঠিত

মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আবদুল হাই মাশরেকীর সাহিত্যকর্মের মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় কবি ও সাংবাদিক ফয়সল আহমেদের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি আলম মাহবুব। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক।
আরো বক্তব্য রাখেন, আবদুল হাই মাশরেকীর পুত্র ও দৈনিক ডেসটিনির মফস্বল সম্পাদক নঈম মাশরেকী, ‘কবি আবদুল হাই মাশরেকী পরিষদ’র সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, কলতান সংগীত একাডেমির পরিচালক দিপু মুহাম্মদ, কবি শহিদুল ইসলাম সেলিম, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সদস্য এইচআর হাবিব, কোষাধ্যক্ষ মিসবাউল হক মালেক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কবি মাশরেকীর সাহিত্য অবদান শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। অথচ এই কালজয়ী স্রষ্টার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি আজও অধরা।

















