ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা সহ ৩ জন জখম

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৫০ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলা শ্রমিদল নেতা ও সহ ৩ জন গুরুত্বর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংখ্যাজনক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। শনিবার ( ৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিয়াবাজারে। স্থানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় সুতিবাজারের কাশিয়াবাদ জামে মসজিদে উপজেলা শ্রমিকদল নেতা ও স্থানীয় চা ব্যবসায়ী বাবলু সানা মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের আবুল কালাম গাজী ও তার পুত্র আবু ইছা ব্যবসায়ী বাবলুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কাছে থাকা ছুরি ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। শুধু তাকে নয় একই সময় কাঁকড়া ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম হোসেন ও স্থানীয় আঃ গফফারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তিতে তাদের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, পুর্বের শত্রুতার জের ধরে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরনময় ঢালী বলেন, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা সহ ৩ জন জখম

সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫