কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৪৬ বার পঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কয়রা উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন। রবিবার ( ১৯ জানুয়ারী) বেলা১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা কোহিনুর আলম, সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, এফ,এম মনিরুজ্জামান, মনজুর মোরশেদ ,আশরাফুল আলম পল্টু, আব্দুস সামাদ, ডিএম হাফিজুর রহমান, হাবিবুর রহমান হাবিব,উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলার সহ-সভাপতি ডাঃ নুর ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলালউদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, আজিবর রহমান, আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইছানুর রহমান, আকবার হোসেন, আনারুল ইসলাম ডাবলু আছাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজল, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, আনিসুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আঃ সালাম।


















