ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :
- সর্বশেষ পরিমার্জন: ০২:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার কর্মরত র্প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন,জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি সবসময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন,চ্যানেল ২৪ সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা,উন্নয়নমূলক দিক এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।জেলা প্রশাসক সকল গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সিরাজগঞ্জকে একটি আধুনিক,মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীরা নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।




















