ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৬০ বার পঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা কৃষি অধিদপ্তরে উদ্যোগ কৃষকদের মাঝে বিনামূল্যে ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ঃ০০ টায় কৃষি অফিসের সামনে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, সমাজসেবা অফিসার মতিউর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন:




















