ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কাউখালীতে নাশকতা মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৬০ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি অফিস ভাঙচুর ও নাশকতা মামলার পালাতক আসামী মঞ্জু শেখ (৪২)কে কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেছে ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার শেখের ছেলে মঞ্জু শেখ বিএনপি অফিস ভাঙচুর সহ নাশকতার মামলার এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।মঞ্জু শেখ কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের সদস্য। সে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ক্যাডার হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা, নাশকতা মামলা সহ এর আগেও চারটি মামলা আছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা সাব ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বেকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেপ্তার হওয়া আসামি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি তার বিরুদ্ধে এর আগেও ৪টি মামলা মামলা রয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:




















