ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও নতুন কমিটি ঘোষণা

মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৪০ বার পঠিত

oppo_2

“হৃদয়ের টানে ফিরে আসি বারবার” এই বাক্যকে ধারণ করে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি, সাধারণ সভা ও ২০২৫-২০২৬ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম ধাপে কলেজের প্রাক্তন শিক্ষার্থীগণ ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই তৎকালীন সময়ের ছোট-বড়দের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ছিল তা গুরুত্বসহকারে আলোকপাত করেন। বক্তাদের স্মৃতিচারণ শুনতে শুনতে ক্ষনিকের জন্য মনে হচ্ছিল তারা সবাই কারমাইকেলে বসে কথা বলছেন।

স্মৃতিতে থাকা কলেজের ফেলে আসা দিনগুলো নিখুঁত বর্ণনা করেছেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাইদুল আবেদীন ডলার। তিনি বলেন, আমি ৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলাম। সেই সময়ে প্রিন্সিপালের বাড়ির রাস্তার দু’ধারের বকুল ফুলের ঘ্রাণ, গাছ তলার আড্ডা, মানি অর্ডার ও চিঠির জন্য অপেক্ষা আজও মনে পড়ে।

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সমিতির অর্থ সম্পাদক জিয়াউর রহমান স্মৃতিচারণ করে বলেন, আমাদের রেখে আসা কারমাইকেল আর এখনকার কারমাইকেলের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পাই। এ সময় তিনি কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তা থেকে উত্তরণের পথ খুঁজতে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

কালের বিবর্তনে ছোট-বড়দের মধ্যে সৌহার্দ্য বোধের যে ঘাটতি লক্ষ্য করা যায়, সেটাও ফুটে উঠেছে অনেকের বক্তব্যে।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ। হিসাবে কারো কোন আপত্তি না থাকায় অল্প সময়ের মধ্যে এ পর্বটির সমাপ্তি হয়।

জুম্মার নামাজের পর দুপুরের খাবার গ্রহণ শেষে তৃতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ সময় কমিটিতে কিছু নতুন পদ সৃষ্টির জন্য সকলের মতামত চাওয়া হয়। সকলের সম্মতিক্রমে নতুন কিছু পথ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়। সব শেষে ২০২৫-২০২৬ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি প্রফেসর ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি ১ প্রফেসর ড. রেহেনা খাতুন, সহ-সভাপতি ২ মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সভাপতি ৩ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক রকিবুস
সুলতান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ১ মিতু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ২ প্রফেসর ড. আজমেরী আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুল আবেদীন ডলার,অর্থ সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান আমজাদ, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহিদুর রহমান সেলিম, সমাজকল্যাণ ও সমবায় সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান (সিআইপি), দপ্তর সম্পাদক রায়হান আলী রানা ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

শেষে ৪০ বছর পূর্তির কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এসময় পুরো হল রুম উল্লাসে ভরে ওঠে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও নতুন কমিটি ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫