কালীগঞ্জে বি, এন, পি এর মহান বিজয় দিবস উদযাপিত।

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৬০ বার পঠিত

মোস্তাক আহমেদ কালিগঞ্জ উপজেলা
গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্যর্্যলির মাধ্যমে ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। রেলির পূর্বে কালিগঞ্জ পাইলট স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় কালিগঞ্জ বিএনপি’র ও পৌরসভার এবং সকল ইউনিয়নের, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি ফজলুল হক মিলন। সাবেক এমপি ফজলুল হক মিলন বলেন দীর্ঘদিন পর কালিগঞ্জে মুক্তভাবে রেলির মাধ্যমে আমরা বিজয় দিবস উদযাপন করছি। পতিত সরকার এর শেখ হাসিনার আমলে কেউ স্বাধীনভাবে কোন অনুষ্ঠান করতে পারে নাই। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো কুক্ষিগত করে তারা দলীয় অনুষ্ঠানে পরিণত করেছিল।
সঠিকভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য পাইনি। গত বিএনপি সরকারের সময় আমরা স্বাধীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করে জাতির বীর সন্তানদের সম্মানিত করার চেষ্টা করেছি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। ভবিষ্যতে আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে । পরবর্তীতে ফজলুল হক মিলন এর নেতৃত্বে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে র্র্যলি শেষ হয।




















