ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ রায়হান মাহামুদ  
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৫৩ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবক কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোঃ আবির (২৩) নামে একজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়। আবির অলুয়া গ্রামের  জয়নাল এর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জামিল আহমেদ ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫