ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৪৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাইফুলকে (২৮) গ্রেফতার করে
নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। আটক সাইফুল একই এলাকার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া  এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫