ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচন সম্পন্ন: জহির সভাপতি, রুবেল সাধারণ সম্পাদক 

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৯৪ বার পঠিত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি:(রেজি:২৫১০’র ত্রি বার্ষিক নির্বাচন উৎসবের আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।শনিবার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। ৪২৭ ভোটারের মধ্যে ৪২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ঘোষিত ফলাফলে সভাপতি পদে চেয়ার প্রতীকের জহির আহমদ বিজয়ী হন,তার নিকটতম প্রতিদন্ধি  ছিলেন বর্তমান সভাপতি জানে আলম জানু।
সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের মোহাম্মদ রুবেল নির্বাচিত হন,তার নিকট প্রতিদন্ধি ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সহ-সভাপতি পদে বিজয়ী হন কলসি প্রতীক নিয়ে মোহাম্মদ তারেক,তার নিকটতম প্রতিদন্ধি ছিলেন সিরাজ কবির।সদস্য পদে মোরগ নিয়ে শফিউল আলম,বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে রফিক উদ্দিন, , তালা প্রতীক নিয়ে মোহাম্মদ বাবুল মিয়া, টিউবওয়েল প্রতীক নিয়ে মোহাম্মদ ইসমাঈল ও ফুটবল প্রতীক নিয়ে জিয়াবুল হক নির্বাচিত হন। ফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীরা পরাজিত প্রতিদ্বন্দ্বীদের সাথে কোলাকুলি’র মাধ্যমে শুভেচ্ছা জানান।
ভোট গ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের মোবাইল ফোন পুলিশের কাছে জমা দিতে হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা’কে ভোটারদের অধিকাংশই স্বাগত জানিয়েছেন। একজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এক প্রার্থী নাকি টাকা দিয়ে ছবি তোলার অনুরোধ করেছিল। কিন্তু মোবাইল জমা দিতে হওয়ায় কোনো চাপ নিতে হয়নি। স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি।
দিনজুড়ে কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল নির্বাচনমুখর পরিবেশ। প্রচারণা, ভোটারদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা, সব মিলিয়ে স্থানীয়দের মতে, এই নির্বাচন যেন ছোট আকারের একটি জাতীয় নির্বাচনের উত্তাপ সৃষ্টি করেছিল। ব্যবসায়ীদের মুখেও ছিল একই মন্তব্য“কুতুপালং বাজারে এমন নির্বাচন আগে দেখা যায়নি।ভোট গণনা শেষে সন্ধ্যার মধ্যেই ফলাফল নিশ্চিত করা হয়। ফলাফল যাই হোক, স্বচ্ছতা আর শান্তিপূর্ণ ব্যবস্থাপনা নিয়ে ভোটারদের সন্তুষ্টি ছিল স্পষ্ট। ব্যবসায়ীরা বলছেন, এই নির্বাচন বাজারের নেতৃত্বে নতুন প্রাণ আর পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছে।কুতুপালং বাজারের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার এই দিনটিকে তারা স্মরণীয় একটি অধ্যায় হিসেবে দেখছেন।স্থানীয় ইউপি মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন,অভূতপূর্ব নির্বাচন হয়েছে,ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ  এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছে।
এদিকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচন সম্পন্ন: জহির সভাপতি, রুবেল সাধারণ সম্পাদক 

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫