কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে ইমতিয়াজ-সাদিয়া

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৬৯ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (CUMUNA)-এর ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া মনোনীত হয়েছেন সেক্রেটারি জেনারেল পদে।
শুক্রবার (১ আগস্ট) সংগঠনটির বিদায়ী সভাপতি হাসিন মাহতাব মাহিন এক প্রেসিডেনশিয়াল বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “নতুন নেতৃত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল করে তুলবে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “নতুন কমিটির সদস্যরা অভিজ্ঞতা ও নিষ্ঠার ভিত্তিতে মনোনীত হয়েছেন। তারা কেবল নেতৃত্বই নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক দক্ষতা ও গ্লোবাল পারস্পরিকতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি হিসেবে সৈয়দা সাবরিনা আলম, কোষাধ্যক্ষ হিসেবে ফাদিয়া মোশাররাত আদ্রিতা,সাংগঠনিক সম্পাদক: মো. জাহিদ হোসেন,যুগ্ম সম্পাদক: রোকিয়া সেলিম


















