ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কুমারখালীতে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নাগরিক ইফতার ও আলোচনা সভা

উজ্জ্বল মাহমুদ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৭০ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির কুমারখালী উপজেলা শাখার সিনিয়র প্রতিনিধি অধ্যাপক হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন এ্যাডভোকেট আবুল হাসিম বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠক নয়ন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলার সিনিয়র প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস টনি, মীরপুর প্রতিনিধি একরামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, কুমারখালী প্রতিনিধি আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রভাষক সাজ্জাদ হোসেন, মীরপুর প্রতিনিধি বুলবুল আহমেদ এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধে আহত যোদ্ধা তাছির উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রতিনিধি শোভন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ও কৃষক দলের খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিয়াস আহমেদ, সুজন কুমারখালী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আলিফ হোসেন, অধ্যাপক আলিমুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুর হাসান মানু, সাবেক ব্যাংক কর্মকর্তা মানু, কুমারখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিব চৌহান ও বর্তমান সাধারণ সম্পাদক উল্লাস। এছাড়াও সমকাল ও এনটিভির প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, সাংবাদিক আবু দাউদ রিপন, মোশারফ হোসেন, রবিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে নিহত সেলিম মণ্ডলের বাবা ও অগ্নিদগ্ধ আহত হামিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান খান আলী, আশিক খান, নাজমুল হাসান, আকাশ, শাইন কাদির নিবিড়সহ অনেকে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে তাদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন:

















