ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার  বিজয়ী 

আইয়ুব আলী, হোমনা 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬ বার পঠিত
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে বিএনপির  প্রার্থী  অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বেসরকারি ভাবে  বিজয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. শহীদুল ইসলাম  ঘোষিত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ হাজার ৯৯২ ভোট বেশি পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ধানের শীষ পেয়েছেন পোস্টাল ভোটসহ ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী (তালা প্রতীক) ইঞ্জিনিয়ার  মো. আবদুল মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।
ফলাফল ঘোষণার পর হোমনা-তিতাসের   বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঝে  উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি বিজয়ী হওয়ায়  দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনন্দ উদযাপন করেন   ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার  বিজয়ী 

সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬