ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪২ বার পঠিত

তিমির বনিক : মৌলভীবাজারের কুলাউড়ার জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) দুপুরে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪