ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুষ্টিয়ায় গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান ডিবি পুলিশের হাতে আটক

উজ্জ্বল মাহমুদ (কুষ্টিয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ১১৭ বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাল্টু রহমানকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে একমাত্র আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য মো. মামুন (৩৮) নিহত হন। এই ঘটনায় লাল্টু রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠলে ডিবি পুলিশ তাকে আটক করে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক লাল্টু রহমানকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়ায় গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান ডিবি পুলিশের হাতে আটক

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫