ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্জাক বিশ্বাস: কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজু। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বিএনপির দলীয় কার্যালয়ের কাজকর্ম শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির প্রধান গেটের সামনে পৌঁছামাত্রই পূর্বে থেকে ওত পেতে থাকা পাঁচজন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে লক্ষ্য করে চাপাতি দিয়ে পায়ে কোপ দেয় এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে।

রাজুর আত্মচিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে তড়িঘড়ি করে দুটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলাকা ত্যাগ করার সময় তারা বাড়ির গেট লক্ষ্য করে অন্তত ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ, চলছে যৌথ উদ্ধার অভিযান

05 August 2026

সংগঠন দখলের অভিযোগের পর এবার সাংবাদিককে মারধরের অভিযোগে সুমন সর্দার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

সর্বশেষ পরিমার্জন : ০১:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬