ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় মহাসড়কে কুরিয়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৬৮ বার পঠিত
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের  গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক বিটু (৩৫) এবং যাত্রী গুডা সরদার (৪০) নিহত হন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাহেবনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে কুরিয়ার সার্ভিসের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। সাহেবনগরে পৌঁছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি পাখি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানটি যাত্রী বোঝাই করে বহাল বাড়ি যাচ্ছিল। ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আহতদের মধ্যে আরও কেউ মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”
দ্রুতগামী গাড়ি এবং সড়কে ছোট যানবাহনের চলাচল সুরক্ষিত করতে মহাসড়কে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়ায় মহাসড়কে কুরিয়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় নিহত ২

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫