ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস: মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান

রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া:

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

আগামী ১৭ অক্টোবর ২০২৬ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী এই তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় যাতে কোনো প্রকার মাদকদ্রব্য (বিশেষ করে গাঁজা) কেনাবেচা বা সেবন না হয়, তা নিশ্চিত করতে আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় কুষ্টিয়া সদর এবং কুমারখালী থানার অফিসার ইনচার্জগণ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান চালান।

মেলা চত্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। উৎসব প্রাঙ্গণে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যাগপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

লালন ধামে আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে পুলিশের এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিরোধান দিবসের পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং লাখো ভক্ত-দর্শনার্থীর নিরাপদ যাতায়াত ও অবস্থান নিশ্চিত করতে এই ধরনের অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস: মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০৭:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬