ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কৃষকদের কান্না আর কুষ্টিয়া চিনিকল চালুর প্রতিশ্রুতি: বিএনপির সমাবেশে নতুন বার্তা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৪৫ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: চার বছর ধরে বন্ধ কুষ্টিয়া চিনিকল যেন এখন শুধুই স্মৃতি। আখের ক্ষেতে কৃষকের ঘাম ঝরলেও মিলে আখ ঢোকার সুযোগ হয়নি দীর্ঘদিন। এই বন্ধ মিল চালুর আশায় বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া চিনিকল গেটে কৃষকরা জমায়েত হন।জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে কৃষকরা তাদের কষ্টের কথা তুলে ধরেন। কৃষক সাইফুল ইসলামের প্রশ্ন, “আমরা আখ চাষ করে কী করব, যদি মিলে তা মাড়াই না হয়? আমাদের বাঁচার পথ বন্ধ হয়ে গেছে।”
কৃষকদের এসব কথায় সাড়া দিয়ে জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বলেন, “কৃষকদের ঘামের মূল্য দিতে হবে। চিনিকল চালু করার দাবি শুধু বিএনপির নয়, এটি পুরো কুষ্টিয়া অঞ্চলের মানুষের দাবি।”জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “সাবেক সরকার কলকারখানা ধ্বংস করে দিয়েছে। কৃষকদের জীবন থেকে হাসি কেড়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কেবল কুষ্টিয়া নয়, দেশের সব বন্ধ চিনিকল চালু হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ মাড়াই কার্যক্রম শুরু হলে কেবল কৃষকরাই উপকৃত হবে না, পুরো অঞ্চলের অর্থনীতিতেও গতি আসবে। কৃষকদের জমিতে আখ চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, “একদিন এই মিল কৃষকের জমি থেকে চিনি তৈরির স্বপ্ন পূরণ করবে।”এই সমাবেশে বিএনপির নেতারা শুধু একটি মিলের কথা বলেননি, তারা তুলে ধরেছেন একটি অঞ্চলের জীবিকার পুনর্জাগরণের স্বপ্ন।তবে বিশেষজ্ঞরা বলছেন, চিনিকলের গেটে কৃষকদের মুখে হতাশা, কিন্তু মঞ্চে থাকা নেতাদের কণ্ঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। এই মিলের চাকা ঘুরলে শুধু কারখানা নয়, ঘুরবে কৃষকের ভাগ্যের চাকা। এখন দেখার পালা, এই প্রতিশ্রুতিগুলো সত্যি হয় কি না।
আরও পড়ুন:




















