ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কেশবপুর কৃষক দলের নেতা রাশেদুল ইসলামকে সরকারি গাছ চুরির অপরাধে জরিমানা

সুশান্ত কুমার মল্লিক, কেশবপুর (যশোর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৬২ বার পঠিত

যশোর কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স’মিলের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে সরকারি গাছ চুরি করে কেটে নেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার রাতে কেশবপুর চিংড়া সড়কের বারইহাটি মধুর মিল নামক স্থান থেকে রাস্তার সরকারি বাবলা গাছ চুরি করে কেটে তার নিজ স’মিলে বিক্রি করার জন্য নিয়ে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ রাশেদ স” মিলে আসেন সেখানে এসে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব ভালুকঘর গ্ৰামের জবেদ গাজীর ছেলে রাশেদ কে ১০ হাজার টাকা জরিমানা সহ কাট জব্দ করেন । এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাতবাড়িয়া ইউনিয়ন উপসহকারী (ভূমি )কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সাগরদাড়ি ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা টিপু সহ পুলিশ ফোর্স।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন এ ধরনের নেককার জনক কাজ যে করেছে তার দায়ভার তাকে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এধরনের কাজকে সমর্থন করে না তদন্তপূর্বক তার বিষয়টা জেলা বিএনপিকে জানানো হবে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজী গোলাম মোস্তফা বলেন
ইউনিয়নে দলের নাম ভাঙ্গিয়ে কেউ এ ধরনের অপকর্ম করলে তার দায়ভার তাকে নিতে হবে তিনি আরো বলেন বিএনপি কখনো এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না।
ছবি ইমেলে
আরও পড়ুন:




















