কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৮১ বার পঠিত

রায়হান মাহামুদ : মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবমাননা করার প্রতিবাদে গাজীপুরে বুধবার শান্তিপূর্ন মানব বন্ধন করেছে তৌহিদী জনতা। গাজীপুর মহানগরের ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান,মুফতি নাছির উদ্দিন খান,মাওলানা জাকারিয়া আল কাশেম,মাওলানা মুখলেছুর রহমান, মুফতি শাহাদাৎ হোসাইন,মাওলানা আবু হানিফ, মাওলানা কেফায়েত উল্লাহ, মুফতি নাসিম খান,মুফতি কাজী জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা পবিত্র কােরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
প্রসঙ্গত গাজীপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শুভ সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রকে গত ২৮ নভেম্বর গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শুভ সরকার ময়মনসিংহের নান্দাইল থানা এলাকার বাসিন্দা সুকুমার সরকার ও বাসন্তী রাণীর ছেলে। তারা স্বপরিবারে গাজীপুর সদর উপজেলর বাড়িয়া ইউনিয়নের দিগধা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রেপ্তার শুভ সরকার গাজীপুরের একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পবিত্র কোরান শরীফকে অবমাননা করে একটি আপত্তিকর পোস্ট দেয়। এতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোস্ট দাতাকে শনাক্ত করে তাকে আটক হয়। এ ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে পুলিশ বাদী হয়েএকটি মামলা দায়ের করে।



















