ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ উপলক্ষ্যে গণসংবর্ধনা

সিনিয়র স্টাফ রিপোর্টার:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩০ বার পঠিত

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে মো. ফারুক ভূঁইয়ার দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫শে জুলাই) বিকাল ৪:০০টায় উপজেলার খোশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ওই গণ সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সহঃ শিক্ষক নাজমুল হাসান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মো. ফারুক ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট জনাব নূর মোহাম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন ৪নং পূর্বধৈর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকলাল দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী পার্থ সারথি সরকার, প্রধান শিক্ষক নাঈম সরকার, সহঃ শিক্ষক (অবঃ) মো. নুরুজ্জামান, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মো, আরমান, মো. আক্তার হোসেন, এড হক কমিটির সম্মানিত সদস্য মোগাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি মো. সুমন, মাহবুব মোশারফ প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪নং পুর্বধৈর পুর্ব ইউনিয়ন যুবদল সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউসুফ।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্থানীয় জনতা ফুলের গালিচা দিয়ে সভাপতিকে বরণ করে নেয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সম্মাননা স্মারক প্রদান করেন। দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:


















