ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পা বাস্তবায়নের কাজ অগ্রাধিকার-তারেক রহমান

আশীষ বিশ্বাস, জলঢাকা, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৩ বার পঠিত

আশীষ বিশ্বাস, জলঢাকা, নীলফামারী: ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার আগে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, নীলফামারীকে শিল্পঅঞ্চল হিসেবে গড়া তোলার উদ্যোগ নেয়া হবে। স্থাপন করা হবে কলকারখানা।
শনিবার (৭ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, তরুণদের চাকুরীর ব্যবস্থা, বেকার যুবদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম-বর্ণ ছিলো না ঠিক ২০২৪সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোন ধর্ম বর্ণ ছিলো না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম বর্ণ দেখা হবে না।
তারেক রহমান বলেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের এক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।
বলেন, জনগণের ক্ষমতার মুল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ার আহবান জানাই।
তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়ভীতি এমনকি হুমকী দেয়া হচ্ছে আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।
বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহবাায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু প্রমুখ।
এরআগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নীলফামারী পৌরমাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।



















