ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৭৭ বার পঠিত

নুরুল ইসলাম টুকু , খাগড়াছড়ি প্রতিনিধি : উৎসব মুখর আয়োজনে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৯ জানুয়ারী বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলার স্বনামধন্য এ বিদ্যাপীঠ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এসময় রিজিয়ন কমান্ডার বলেন, খেলাধুলা ও প্রতিযোগিতা শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত রাখার আহবান জানান। প্রতিযোগিতায় ছিলেন প্যারেড, ডিসপ্লে প্রদর্শনী, চকলেট দৌড়, বড়দের দৌড়, বালিশ খেলা, বেলুন খেলা, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলাধুলা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন মাজাহারুল ইসলাম অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।
আরও পড়ুন:


















