ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

খুটামারা রহমানিয়া দ্বিমুখী ইচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ

আশীষ বিশ্বাস
জলঢাকা( নীলফামারী) প্রতিনিধি

খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি উপজেলা যুবকদের সদস্য সচিব শাহিনুর হক বাবুকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি শাহিনুর হক (বাবু)-কে প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে সকল শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবু বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হচ্ছেন শিক্ষকমণ্ডলী। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিক পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য-সচিবসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবুকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর থেকে সম্প্রতি ৪ (চার) সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

খুটামারা রহমানিয়া দ্বিমুখী ইচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ

সর্বশেষ পরিমার্জন : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬