ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
খুলনা বিভাগীয় ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৭০ বার পঠিত

খুলনা সোনাডাঙ্গা প্রতিনিধি
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। শারীরিক শক্তির প্রয়োজন থাকলেও খেলাধুলার ক্ষেত্রে খেলার কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না।
আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে একথা বলেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভাগের অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার ক্রিকেট দলের ম্যানেজার তরিকুল ইসলাম সোহান, কোচ অপু ও রানার নেতৃত্বে খুলনা বিভাগের ২০ জন খেলোয়াড় আগামী ৬ জানুয়ারি রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে।
পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
আরও পড়ুন:




















