ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় শক্তি বৃদ্ধি: কুষ্টিয়ায় বিএনপির বিশেষ কর্মী সভা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ৫২ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া :আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রস্তুতি,সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা,কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা নিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিনি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম(সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি কর্মীদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান এবং দলের শক্তিশালী নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন, মোহাম্মদ কুতুব উদ্দিন আহমেদ, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কুষ্টিয়া জেলা শাখা। তিনি দলের সাংগঠনিক দিক নির্দেশনা তুলে ধরেন এবং গণতান্ত্রিক আন্দোলনে দলীয় ঐক্যের গুরুত্ব আরোপ করেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মিসেস ফরিদা ইয়াসমিন, সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি,ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী, সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।তারা দলের কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও কার্যকর করার জন্য প্রস্তাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি। তিনি বলেন, “দলীয় ঐক্য ও ত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে হবে।”
মোঃ শিহাবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সভাপতি, ভেড়ামারা উপজেলা পরিষদ। তিনি সভা পরিচালনার পাশাপাশি কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন।এডভোকেট মোঃ তহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি এবং সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সঞ্চালানয় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা ও ভেড়ামারার বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের তৃনমূলের  নেতৃবৃন্দ।সভা শেষে কর্মীরা দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং ব্যাপক সাড়া ফেলে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় শক্তি বৃদ্ধি: কুষ্টিয়ায় বিএনপির বিশেষ কর্মী সভা

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪