ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ:

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, জনগণের রায়কে অস্বীকার করে কোনো রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে ৮ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। শুধু আইন পাস করলেই হবে না, সেই আইনের বাস্তবায়নের মাধ্যমে জনগণকে সুফল দিতে হবে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায়বিচার, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিলম্বিত হলে আসামিদের খালাস পাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। দেশে কিংবা বিদেশে অবস্থানকারী এ ঘটনায় জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি

তিনি আরও বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দেখা দিয়েছে। এ সংকট শুধু বৈশ্বিক কারণে নয়; দেশের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণেও সংকট তৈরি হয়েছে। গুদামে সার থাকলেই হবে না, তা কৃষকের হাতে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের দাবিও জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিদিন হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও বৈষম্য চলছে। সার বিতরণসহ সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে দলীয় প্রভাব বন্ধ করতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রবণতা বন্ধ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান।

এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, অর্পিত সম্পত্তি আইন নিয়ে আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ এবং উত্তরাঞ্চলের মানুষের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা বলেন, কোনো দেশের চাপ বা চোখ রাঙানিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, এসব দাবি কোনো একক রাজনৈতিক দলের নয়; এগুলো দেশের জনগণের দাবি। দাবি বাস্তবায়ন না হলে জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাংবাদিক অধ্যাপক মওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, এনসিপি সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

16 September 2026

সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬