ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সোনাতলা ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনস্রোত

গণমিছিলে কেঁপে উঠল পুরো শহর

হারুন অর রশিদ,  সোনাতলা (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭০ বার পঠিত
হারুন অর রশিদ,  সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলা ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। রেকর্ড পরিমাণ ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।”
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানুষ আজ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছে। এই জনস্রোতই প্রমাণ করে সোনাতলার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।”
বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলকে আন্দোলন ও নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
জনসভা শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে সোনাতলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো শহর। গণমিছিলের কারণে কিছু সময়ের জন্য শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে।
নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভা ও গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনাতলা ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনস্রোত

গণমিছিলে কেঁপে উঠল পুরো শহর

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬