ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গরুকে খাবার দিতে গিয়ে গরুর লাথিতে শিক্ষিকার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:    নীলফামারীর কিশোরগঞ্জে গৃহপালিত গরুর লাথিতে আরেফা বেগম (৩৫) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরেফা বেগম ওই গ্রামের চাকরিজীবী এজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফিরে সংসারের কাজে ব্যস্ত ছিলেন আরেফা। বিকেলে গোয়ালঘর পরিষ্কার ও গরুকে খাবার দিতে গেলে হঠাৎ একটি গরু তাকে লাথি দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান।

তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষকতার পাশাপাশি আরেফা নিজেই বাড়ির গৃহপালিত পশুগুলোর যত্ন নিতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

গরুকে খাবার দিতে গিয়ে গরুর লাথিতে শিক্ষিকার মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬