গর্ভপাতের অভিযোগ থেকে ব্যক্তিগত কলহে তুঙ্গে লায়লা-মামুন দ্বন্দ্ব
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১০১ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টিকটকার লায়লা আখতার ও প্রিন্স মামুনের সম্পর্ক নিয়ে আবারও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি অনামিকা ঐশী নামের এক নারী টিকটকারকে ঘিরে মামুনের সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হওয়ার পর, পুরনো সম্পর্কের টানাপোড়েন আরও প্রকাশ্যে এসেছে।
লায়লার দাবি অনুযায়ী, মামুনের মাদক সেবন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ২০২৩ সালে তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল কেবল মামুনকে এসব কাজ থেকে বিরত রাখতে গিয়ে। শুধু তাই নয়, তার ভাষ্য অনুযায়ী, মামুন একসময় তাকে শারীরিকভাবে আঘাত করে গর্ভপাত ঘটিয়েছেন, কিন্তু বিষয়টি আইনি পথে না নিয়ে তিনি চুপ ছিলেন।
ভিডিও বার্তায় লায়লা বলেন, “আমি তাকে ভালোবাসার জায়গা থেকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তার কাছ থেকে শুধু অপমান পেয়েছি।”
অন্যদিকে, প্রিন্স মামুন এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার বক্তব্য, লায়লা ইচ্ছাকৃতভাবে তাকে সামাজিকভাবে হেয় করছে। মামুন বলেন, “এতদিন যদি এমন কিছু ঘটত, তাহলে তখনই বলত। হঠাৎ করে এখন এসব কেন বলা হচ্ছে?”
মামুন আরও দাবি করেন, তাকে বারবার ব্ল্যাকমেইল করা হয়েছে এবং আত্মহত্যার হুমকি দিয়েও চাপে রাখা হয়েছে। তার ভাষায়, “আমি এখন একদম অসহায়। আইনের আশ্রয় নেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই।”
এই বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই ব্যক্তিগত বিষয়কে জনসম্মুখে আনার বিষয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ পক্ষ নিচ্ছেন নিজেদের প্রিয় তারকার।























