ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় স্মারকলিপি প্রদান

মোঃ মজনু মিয়া,গাইবান্ধাঃ
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগপত্রের দাবী জানিয়ে বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন সুপারিশপ্রাপ্ত গাইবান্ধার ৪১ প্রার্থী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। বিষয়টি জানাতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেয়া হবে।
স্মারকলিপিতে যা উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ফলাফল প্রকাশে জেলার ৪১ প্রার্থী এখনও নিয়োগপত্র পাননি। এতে চাকরি প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার দেখা দিয়েছে। নিয়োগপত্র না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে জানাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আবেদন করেছেন তারা।
সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী স্মারকলিপিতে দাবী করেন, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী-তা আমরা স্পষ্টভাবে জানতে চাই। এ অবস্থায় সুপারিশপ্রাপ্তদের অত্যন্ত উদ্বিগ্ন ও অনিশ্চয়তার আছি। আমাদের এই ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য মন্ত্রীর বরাবর লিখিত কারণ জানতে চান তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় স্মারকলিপি প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৮:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬