ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
উলিপুরে গাছ বাঁচাতে ‘অরণ্য’-এর আবেদন
গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন টাঙানো দণ্ডনীয় অপরাধ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন, বন আইন ও জীববৈচিত্র্য আইনে গাছের যেকোনো ধরনের ক্ষতি কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু উলিপুরে সড়কের পাশের অসংখ্য গাছে দীর্ঘদিন ধরে নির্বিচারে পেরেক ঠুকে বিজ্ঞাপন টাঙানো হচ্ছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং পরিবেশের উপর পড়ছে নেতিবাচক প্রভাব। এ পরিস্থিতি রোধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশবান্ধব সামাজিক সংগঠন ‘অরণ্য’।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি আঃ ছোবাহান জুয়েল কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করেন।
গাছে পেরেক—গাছের জন্য নীরব ক্ষতির কারণ!
আবেদনে উল্লেখ করা হয়, উলিপুরের বিভিন্ন এলাকায় গাছের গায়ে পেরেক ঠুকে দীর্ঘদিন ধরে পোস্টার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিজ্ঞাপন ঝুলানো হচ্ছে। এতে গাছের কাণ্ডে গভীর ক্ষত তৈরি হয়ে সেখানে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের সংক্রমণ ছড়িয়ে গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় মারা যায়। এটি শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।
তিনটি আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা
গাছে পেরেক ঠোকার মতো কাজ বাংলাদেশে ফৌজদারি অপরাধ। এ বিষয়ে তিনটি আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে—
১. পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)
পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন যেকোনো কার্যক্রমই দণ্ডনীয় অপরাধ।
২. বন আইন, ১৯২৭ (সংশোধিত ২০১৯)
সরকারি রাস্তার পাশের বা সংরক্ষিত বনাঞ্চলের গাছ ক্ষতিগ্রস্ত করা ফৌজদারি অপরাধ।
৩. জীববৈচিত্র্য আইন, ২০১৭
জীববৈচিত্র্য বা উদ্ভিদের ক্ষতি সৃষ্টিকারী যেকোনো কাজ শাস্তিযোগ্য।
দণ্ড: ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা।
‘অরণ্য’-এর দাবি
সংগঠনের সভাপতি আঃ ছোবাহান জুয়েল বলেন—
“গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন টাঙানো পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ। আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে এর প্রয়োগ খুব কম দেখা যায়। আমরা চাই, অবিলম্বে কঠোরভাবে আইন প্রয়োগ করা হোক।”
তিনি আরও বলেন—
“প্রশাসনের নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ হবে এবং গাছ রক্ষা পাবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন,
“নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে জেলা প্রশাসক প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা গ্রহণ করব।”
তিনি আরও জানান,
“গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন টাঙানো বন্ধে নিয়মিত মনিটরিং, অভিযান পরিচালনা, পেরেক অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। ‘অরণ্য’ সংগঠনের এই জনকল্যাণমূলক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করব।”
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


















