ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
জিয়ানগরে জমি নিয়ে বিরোধ

গাছ কাটার অভিযোগে গ্রাম আদালতে মামলা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পঠিত

পিরোজপুর অফিস:   পিরোজপুরের জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে দখলের চেষ্টা ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ানগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি গ্রাম আদালতে মামলা করেছেন হাওলাদার মো. গোলাম মোস্তফা। অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. বিপ্লব হোসেনকে গ্রাম আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরনী পত্তাশী মৌজার এসএ ৫৯৫ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ২০০৮ ও ২০১৪ সালে পৃথক দুটি কবলা দলিলের মাধ্যমে মোট ৩২ শতাংশ জমি সাবকবলা নেওয়ার দাবি করেন গোলাম মোস্তফা। পরে তিনি ওই জমিতে বালু ও মাটি ভরাট করে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গোলাম মোস্তফার অভিযোগ, গত ৩১ জুলাই মো. বিপ্লব হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন। পরে গত ৫ আগস্ট বিপ্লব হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জন ওই জমিতে অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যে নির্মাণসামগ্রী নিয়ে আসেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গোলাম মোস্তফা আরও জানান, একই জমির মালিকানা ও দখল নিয়ে পিরোজপুরের আদালতে দুটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলা ১২/১৫ নম্বরে সাবজজ-১ আদালতে এবং অপরটি ০২/২০২২ নম্বরে সহকারী জজ আদালতে বিচারাধীন বলে তিনি দাবি করেন।
এদিকে একই জমি নিয়ে বিরোধের ঘটনায় ২ নম্বর পত্তাশী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেও মামলা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা হাওলাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ৪/২০ নম্বরে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় জবাব দেওয়ার জন্য বিপ্লব হোসেনের নামে সমন জারি করা হয়। সমনে গত ৬ আগস্ট সকাল ১০টায় গ্রাম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে গ্রাম আদালতের সমনে বিরোধপূর্ণ জমির বিস্তারিত বিবরণ ও অভিযোগের সব বিষয় স্পষ্টভাবে উল্লেখ নেই বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জিয়ানগরে জমি নিয়ে বিরোধ

গাছ কাটার অভিযোগে গ্রাম আদালতে মামলা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬