ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরের কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৬২ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের দেওপাড়া এলাকার কালীগঞ্জ-ঘোড়াশাল রেল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় জানান, শনিবার সকালে স্থানীয়রা কালীগঞ্জ-ঘোড়াশাল রেলওয়ে ব্রীজের নিচে বালুর মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে নরসিংদীর রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। পোশাকগুলো ছিল মলিন, ধুলো মাখা এবং কিছু অংশ ছেঁড়া।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো সে এসব আঘাত পেয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
















