ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর

হাছিবুল হাছান হাছিব
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৬৭ বার পঠিত

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি খবর প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে এলে আজ মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম।  জানা যায়, গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় বেশ কিছুদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার ঝড় বইছে। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫